সাতক্ষীরার পাটকেলঘাটায় এক বয়োবৃদ্ধা মায়ের সর্বস্ব লিখে নিয়ে চরম অনাদরে ফেঁলে রাখার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে।
সরেজমিন গিয়ে পাটকেলঘাটার পল্লীবিদ্যুৎ রোডের ৫০ লক্ষ টাকার নির্মাণাধীন ভবনের অনেকটাই খোলা আকাশের নিচে রেখে দেওয়া হয়েছে জুলেখা নামের বয়োবৃদ্ধা কে।দীর্ঘবছর ধরে সেখানে থাকা অবস্থায় বর্তমান অসুস্থ হয়ে পড়েছেন।
এখন চলতে ফিরতে তো দুরের কথা অন্যের সহযোগীতা ছাঁড়া ওঠে বসতেই পারেন না।স্থানীয়রা জনান,বয়োবৃদ্ধা মহিলার নাম জুলেখা বেগম (৬০)স্বামী মৃত শওকত হোসেন। বাড়ি তালা থানার সুজুনশাহ গ্রামে।তিনি মারা যাওয়ার আগে স্ত্রীর শেষ সময়ে দেখাশোনার জন্য পাটকেলঘাটা বাজারে ৩০ লক্ষ টাকার মুল্যের একটি জমি লিখে দিয়ে যান। কিন্তুু তার দেখভাল তো পরের কথা,বৃদ্ধা মহিলা সব লিখে নিয়ে সন্তানেরা পালিয়েছে। এখন অন্যের দেওয়া খাবার খেয়ে জীবন ধারন করছেন।চলতে বা উঠতে না পারায় যেখানেই ঘুমান সেখানেই পয়- নিষ্কাশন করায় তিব্র দুর্গন্ধে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ জুলেখা। বর্তমান ঐ জমিতে বহুতল ভবন নির্মাণ হচ্ছে। ঐ জমি বয়োবৃদ্ধা তার আগের পক্ষের স্বামীর ঘরে জন্ম নেওয়া ২ মেয়ে জোৎস্না ও রেখা কে দলিল করে দিয়েছেন।এ বিষয়ে বড় মেয়ে জোৎস্নার সাথে যোগাযোগ করা হলে বলেন,আমি নিজেই অসুস্থ! আমি কি ভাবে দেখবো।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















