০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জমি বিক্রির কমিশন নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

মি বিক্রির কমিশন নিয়ে বিরোধের জের ধরে ঝালকাঠীতে রুম্মন মুন্সি (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (০৩ জানুয়ারি) সন্ধ্যার পর নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হত্যাকারীদের বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা।

রুম্মান দপদপিয়া জিরো পয়েন্ট এলাকার আব্দুস ছাত্তার মুন্সির ছেলে এবং দপদপিয়া সেতুর টোলপ্লাজায় কাজ করতেন তিনি।

রুম্মানের চাচাতো ভাই মুন্না বিশ্বাস জানান, জমি বিক্রির কমিশন নিয়ে তাদের সঙ্গে স্থানীয় আল-আমিন, জিহাদ, আলমগীর, রানা ও মনিরসহ অন্যদের বিরোধ চলছিল। সন্ধ্যার পর রুম্মান টোলপ্লাজায় ডিউটি করতে যাচ্ছিল। এ সময় আল-আমিনের নেতৃত্বে  দুর্বৃত্তরা রুম্মানের ওপর হামলা চালায়। তারা রুম্মানের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দপদপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদল মৃধা বিষয়টি নিশ্চিত করেন।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আ. হালিম জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

জমি বিক্রির কমিশন নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ১০:৪০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১