০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির ছত্রকান্দা নামক স্থানে সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রান হারিয়েছেন আল-আরাফা ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখার কর্মকর্তা কামরুল ইসলাম হিমু। হিমুর পরিবারের সদস্য মাইনুল হক লিপু জানান, হিমুর বাবা মুজাম্মেল খন্দকার সেটেলমেন্ট অফিসে চাকুরী করতেন। ব্যাংক থেকে বাবার পেনশনের টাকা উত্তোলন করে সে নিজের মোটর সাইকেল চালিয়ে রাজাপুরে মায়ের কাছে যাচ্ছিলো।
ছত্রকান্দা নামক স্থানে আসলে পেছন থেকে পন্যবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রান হারায় হিমু। স্থানীয় কামাল সিকদার বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে লোকজন এসে রাস্তায় লাশ পরে থাকতে দেখে। দুর্ঘটনা কিভাবে হয়েছে তা কেউ দেখেনি। তবে একটি ট্রাক ঐ সময় ছত্রকান্দা থেকে রাজাপুরের দিকে গেছে। ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান বলেন,‘ পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটির সন্ধানে পিরোজপুরের বেকুটিয়া ফেরীঘাটের উদ্দেশ্যে রওনা করেছে পুলিশ।
ট্যাগ :
জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

প্রকাশিত : ০৭:৩৬:০১ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১