০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কুষ্টিয়ার এসপিকে হত্যার হুমকি, থানায় মামলা

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সদর মডেল থানায় মামলা হয়েছে। ৩১ ডিসেম্বর কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. কায়েস মিয়া বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।

২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন ও ১৮৬০ সালের পেনাল কোডের ধারায় মামলাটি করা হয়। ডিবির পরিদর্শক আশরাফুল আলম মামলাটি তদন্ত করছেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা পরিদর্শক আশরাফুল আলম বলেন, এজাহারে উল্লেখ করা ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলগুলো কারা, কীভাবে চালাচ্ছেন; সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। অচিরেই তাদের শনাক্ত করা সম্ভব হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, কুষ্টিয়ার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জঙ্গি ও ধর্মীয় উগ্র-মৌলবাদ নিয়ন্ত্রণে এসপি এস এম তানভীর আরাফাত কাজ করে যাচ্ছেন। গত ৫ ডিসেম্বর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর হয়। মামলা হলে দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরপর ১৭ ডিসেম্বর কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনায় মামলা হলে দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠান। ২১ ডিসেম্বর কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে নাগরিক পরিষদের ব্যানারে প্রতিবাদ সভায় এসপি বক্তব্য দেন। তাঁর মূল বক্তব্যের ভিডিও ও ছবি খণ্ডিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করছে দুর্বৃত্তরা। এসপিকে হত্যার হুমকিও দিচ্ছে তারা। ফেসবুকের এমন ১৭টি ও ইউটিউবের ১টি চ্যানেলের আইডি মামলায় উল্লেখ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুষ্টিয়ার এসপিকে হত্যার হুমকি, থানায় মামলা

প্রকাশিত : ০৭:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১