১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বছরের শুরুটা সুখকর হলো না লিভারপুলের

সেইন্ট ম্যারি স্টেডিয়ামে প্রতিপক্ষ যখন ঘরের দল, তখন তো রেকর্ডটা আরও ভালো লিভারপুলের। ৬ প্রিমিয়ার লিগ ম্যাচেই সাউদ্যাম্পটনকে হারিয়েছে অলরেডরা। যেখানে ১৭ গোলের বিপরীতে ক্লপ বাহিনীর জালে গেছে মাত্র ২টি। কিন্তু নতুন বছরটা ভালোভাবে শুরু হলো না লিভারপুলের। সাউদ্যাম্পটনের বিপক্ষে অলরেডরা হারলো ১-০ গোলে। সেইন্টদের হয়ে একমাত্র গোলটি করেছেন উইলিয়ামস। 

ম্যাচের শুরুতেই অগোছালো লিভারপুল। সুযোগটাও হারে হারে কাজে লাগিয়েছে স্বাগতিকরা। কিছু বুঝে উঠার আগেই মিনিট দুয়েকের মাথায় ফ্রি কিক পায় তারা। ফলাফল ৩ মিনিটেই বোকা বনে যান অ্যালিসন বেকার। আচমকা এক ওভার হেড শটে স্কোর করেন ড্যানিয়েল উইলিয়াম। প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে যা তার ৫০তম গোল।

৫ মিনিটেই গোলটা ফেরত দিতে পারতো অতিথিরা। কিন্তু সালাহ’র বাড়ানো বল থেকে ফিরমিনোর নেয়া শটটা ছিল না লাইন বরাবর।

এরপর অবশ্য নিজেদের গুছিয়ে নেওয়ার সময় পেয়েছিল ক্লপ শিষ্যরা। যদিও, মাঝ মাঠের দখল না পেয়ে ভুলভাল শট আর শক্তি প্রয়োগে সময় কাটাতে থাকে সালাহ-চ্যাম্বারলিনরা। ফলাফল, হলুদ কার্ড জোটে কপালে। অন্যদিকে, আধিপত্য ধরে রেখে আক্রমণে যায় সেইন্টরা। তবে, লিভারপুলের ডিফেন্স বাঁধা পার হওয়া হয়নি তাদের

ইনজুরি স্বাগতিকদের দুর্বল করে দিলে, আক্রমণের ধার বাড়ায় অলরেড বাহিনী। কিন্তু, বল পজিশন শতকরা ৬০ ভাগ থাকলেও, গোল মুখে শটগুলো ছিল অকার্যকর। অ্যাসিস্টের চেয়েও উড়ন্ত শটেই বেশি মনোযোগি ছিলেন সাদিও মানে। ভাগ্যটাও ছিল না ক্লপের পক্ষে। নাহলে কি আর কর্ণারগুলো গোলকিক হয়ে যায়?

বিরতি থেকে ফিরে কৌশল পরিবর্তন করেন ইয়োর্গেন ক্লপ। ফর্মেশন ৪-৩-৩ থাকলেও, পজিশন বদলে আক্রমণের গতি বাড়ায় অলরেডরা। বেশ কয়েকটা সুযোগও তৈরি হয়েছিল, কিন্তু রেফারির বদান্যতায় বেঁচে যায় সাউদ্যাম্পটন। আর বাকিগুলো ছিটকে গেছে লিভারপুল ফরোয়ার্ডদের ভুলে।

তবে, ম্যাচে আর নিজেদের মুন্সিয়ানা দেখাতে পারেনি স্বাগতিকরা। যদিও, ডিফেন্স চেড়া থ্রু কিংবা স্কোরিং শটের দেখা পাওয়া যায়নি লিভারপুলের কাছ থেকে। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে লিড দ্বিগুণের সুবর্ণ সুযোগ পেয়েছিল সেইন্টরা। কিন্তু, অ্যালিসনকে ফাঁকি দিতে পারলেও, ডিফেন্ডারে আটকে যায় স্বাগতিকরা। যদিও, তাতে জয় আটকায়নি রালফ হাসেনহাট বাহিনীর।

ট্যাগ :
জনপ্রিয়

বছরের শুরুটা সুখকর হলো না লিভারপুলের

প্রকাশিত : ০৭:৪১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১