ইতালিতে চলমান শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়ার সময় ইউক্রেনের স্কেলেটন অ্যাথলেট ভ্লাদিস্লাভ হেরাসকিভিচের হেলমেট আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) নিষিদ্ধ করেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুশীলনের সময় পরিহিত হেলমেটে তিনি ইউক্রেনে চলমান যুদ্ধে নিহতদের ছবি ও নকশা করেছিলেন।
হেলমেটে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন তরুণ ভারোত্তলক অ্যালিনা পেরেহুদোভা, বক্সার পাভলো ইছেনকো, আইস হকি প্লেয়ার ওলেকসি লোগিনভ, অভিনেতা ও অ্যাথলেট ইভান কোনোনেঙ্কো, ডাইভিং অ্যাথলেট ও কোচ মিকিতা কুজোবেঙ্কো, শ্যুটার ওলেকসি হাবারোভ এবং নৃত্যকার ডারিয়া কুরদেল।
আইওসির চার্টার ৫০.২ ধারা অনুযায়ী, অলিম্পিক ভেন্যুতে কোনো ধরনের রাজনৈতিক, ধর্মীয় বা বর্ণবাদী প্রচারণা অনুমোদিত নয়। এই কারণে হেলমেটটি মূল প্রতিযোগিতায় ব্যবহার করা যাবে না।
হেরাসকিভিচ টুইট বার্তায় বলেন, আইওসি আমার হেলমেট নিষিদ্ধ করেছে। আমার হৃদয় ভেঙে গেছে। আমরা আইওসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করব এবং প্রতিযোগিতায় হেলমেট পরে অংশ নেওয়ার জন্য লড়ব।
উল্লেখ্য, ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন চলছে। চলমান এই যুদ্ধে ইউক্রেনের নিহত সেনার সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন।
ডিএস./





















