আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ইউরোপে ফেরার গুঞ্জন রয়েছে লিওনেল মেসির। এর মধ্যেই সৌদি প্রো লিগে দল রায়ানে মেসিকে দলে নিয়েছে ক্লাব এসসি নিওম।
ফ্রান্সের ক্লাব স্ট্রাসবুর্গ থেকে ধারে যোগ দিয়েছেন রায়ানে মেসি। চলতি মৌসুমের শেষ পর্যন্ত এসসি নিওমে খেলবেন তিনি।
সৌদি প্রো লিগে বড় বড় তারকা আনার ধারা চলছে। তবে একই সঙ্গে তারা তরুণ প্রতিভাদের দিকেও নজর দিচ্ছে। বিশেষ করে ফরাসি বাজারে তাদের আগ্রহ বেশি।
গত গ্রীষ্মে নাথান জেজে, সাইমন বুয়াব্রে ও ভ্যালেন্টিন আতাঙ্গানার মতো তরুণরা সৌদিতে গিয়েছিলেন। জানুয়ারির শীতকালীন দলবদলেও এই ধারা অব্যাহত থাকে।
মোহামেদ কাদের মেইতে ও জর্জ ইলেনিখেনা সৌদি ক্লাবে যোগ দেন। এবার তাদের সঙ্গে যোগ দিলেন ১৮ বছর বয়সী রায়ানে মেসি। তিনি ফ্রান্স যুব দলের খেলোয়াড়।
মেসির চুক্তি ধারের ভিত্তিতে। মৌসুম শেষে তার চুক্তি শেষ হবে। চুক্তিতে স্থায়ীভাবে কেনার সুযোগ আছে কি না, তা জানানো হয়নি। এই মৌসুমের শুরুতে মেসি ফ্রান্সের লিগ টু ক্লাব পউ-তে ধারে খেলেছেন। সেখানে ১৪ ম্যাচে তিনি ২টি গোল করেন।
ডিএস./























