০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

বৌভাতে মাংস কম দেওয়ায় সংঘর্ষ: ৯ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে বৌভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা-সংঘর্ষে বরের চাচা নিহতের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। 

বুধবার (৬ জানুয়ারি) সকালে নিহতের ছেলে সুরুজ মীর বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এই মামলা দায়ের করেন।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ৯ আসামিকে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলে জানিয়েছেন নগরীর বিমান বন্দর থানার ওসি জাহিদ-বিন আলম।

পুলিশ জানায়, রোববার (৩ জানুয়ারি) দক্ষিণ রফিয়াদি গ্রামের সজীব মীর বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার রুনা বেগমকে বিয়ে করেন। ওইদিন রুনা বেগমকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নেয়া হয়। গতকাল মঙ্গলবার বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে কনে পক্ষের ৪৮ জন অতিথি অংশগ্রহণ করে। খাবারের এক পর্যায়ে মাংস কম দেয়াকে কেন্দ্র করে কনে পক্ষের অতিথিদের সাথে বর পক্ষের লোকজনের বাদানুবাদ হয়। এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। দুই পক্ষের হামলা সংঘর্ষের মধ্যে পড়ে আঘাত লেগে বরের চাচা আজহার মীর ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনার পরপরই স্থানীয়রা কনে পক্ষের ১২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্য থেকে তিনজনকে ছেড়ে দেয় পুলিশ।

এ ঘটনায় নিহতের ছেলের দায়ের করা মামলায় ওই ৯ জনকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হলে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়।

এদিকে বুধবার দুপুরে বরিশাল মর্গে ময়নাতদন্ত শেষে আজাহার মীরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৌভাতে মাংস কম দেওয়ায় সংঘর্ষ: ৯ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০৫:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১