০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’।

এ উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থাপনা করেন সেনাসদরের আইটি পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আমিনুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’-এ দেশ ও বিদেশের এলিট রানার, সার্ক রানার এবং বাংলাদেশি রানারসহ আনুমানিক ২০০ জন দৌড়বিদ অংশ নেবেন। আর্মি স্টেডিয়াম থেকে ৪২ দশমিক ১৯৫ কিলোমিটার ফুল ম্যারাথন ও ২১ দশমিক শূন্য ৯৭ কিলোমিটার হাফ ম্যারাথন শুরু হয়ে হাতিরঝিলে শেষ হবে। আর রুট হিসেবে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম-কাকলী ক্রসিং-কামাল আতার্তুক এভিনিউ-গুলশান-২-গুলশান-১-পুলিশ প্লাজা-হাতিরঝিল (সম্পূর্ণ হাতিরঝিল চার চক্কর দিয়ে শেষ হবে) ব্যবহৃত হবে।

১০ জানুয়ারি সকাল সাড়ে ৬টায় ফুল ম্যারাথন ও সকাল ৬টা ৪০ মিনিটে হাফ ম্যারাথন শুরু হবে। উভয় ম্যারাথনে ১০০ জন করে অংশ নেবেন। করোনা টেস্টে নেগেটিভ হলেই ম্যারাথনে অংশ নেয়া যাবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১-এর আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান, সেনাসদর, এমটি পরিদফতরের স্টাফ কর্নেল মো. শওকত ওসমান, স্পোর্টস ভিশন লিমিটেডের চেয়ারম্যান ক্যাপ্টেন সাইফুর রহমান ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

প্রকাশিত : ০৯:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১