০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

ভারতে নিজের প্রথম ম্যাচেই জিতলেন জামাল ভূঁইয়া

ইন্ডিয়ান লিগ- আই লিগে দলের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

উদ্বোধনী ম্যাচে সুদেভা মুনলাইটকে হারিয়ে শুভসূচনা করছে জামাল ভূঁইয়ার কলকাতা মোহামেডান। সুদেভা’কে ১-০ গোলে হারিয়েছে ব্ল্যাক প্যানথাররা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল মোহামেডানের। মাঝ মাঠে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। বেশ কয়েকটি আক্রমণের সূচনা করেন তিনি। কিন্তু প্যানথারদের ফরোয়ার্ডদের ভুলে এগিয়ে যাওয়া হয়নি প্রথমার্ধ্বে।

সেয়ানে সেয়ানে টক্কর দিয়েছে সুদেভা। কিন্তু গোল পাওয়া হয়নি তাদেরও।

বিরতি থেকে ফিরে বদলে যায় খেলার চালচিত্র। আক্রমণে ধার বাড়ায় মোহামেডান। ফলও পায় দ্রুত। ৫৮ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দলকে এগিয়ে দেন ফয়সাল আলী।আনন্দে ভাসে ব্ল্যাক শিবির।

এরপর গোল শোধের অনেক চেষ্টা করলেও, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি মুনলাইট। স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ার দল।

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

ভারতে নিজের প্রথম ম্যাচেই জিতলেন জামাল ভূঁইয়া

প্রকাশিত : ০৭:৫৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১