০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

রিয়াল মাদ্রিদকে শীর্ষে উঠতে দিল না ওসাসুনা

লা লিগায় ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে জিদানের দল। স্প্যানিশ লিগে শীর্ষে ওঠার লক্ষ্যে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ওসাসুনার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। যাদের মাঠে আতিথ্য নেয়ার আগে লস ব্লাঙ্কোদের জয়ের পাল্লাটা বেশ ভারী। শেষ ৫ ম্যাচেই জয়। 

রামোস, ইডেন হ্যাজার্ড, করিম বেনজেমা, লুকা মদ্রিচ। সেরা একাদশ নিয়েই এদিন মাঠে নামে রিয়াল। কিন্তু শুরু থেকেই কেন যেন ওসাসুনার শক্ত রক্ষণভাগের সামনে সব চেষ্টাই বৃথা যায় মাদ্রিদিস্তাদের। উল্টো ওসাসুনার আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় তাদের।

এদিন যেন রিয়াল মাদ্রিদ অন্য এক জগতে হারিয়ে গিয়েছিলো। প্রথমার্ধ্বে তেমন কোন সুযোগই তৈরি করতে পারেনি তারা।

বিরতির পর ফিরেও কোন পরিবর্তন আসেনি ম্যাচের দৃশ্যপটে। দ্বিতীয়ার্ধ্বের শেষদিকে এসে দু’দলই দুটি ভালো সুযোগ পেলেও তা শেষপর্যন্ত আর গোলে রূপ নেয়নি। ফলে গোলশূন্য ড্রতেই শেষ হয় দু’দলের ম্যাচ।

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

রিয়াল মাদ্রিদকে শীর্ষে উঠতে দিল না ওসাসুনা

প্রকাশিত : ০৮:১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১