০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

তাসকিনের হাতে তিন সেলাই

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেকে সামনে রেখে দলগত অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। প্রথমদিনের অনুশীলনে কোনো সমস্যা না হলেও সোমবারের (১১ জানুয়ারি) অনুশীলনে ইনজুরিতে পড়েন পেসার তাসকিন আহমেদ।

নেটে অনুশীলন করার সময় তামিম ইকবালের স্ট্রেইট ড্রাইভ করা বল আটকাতেই গিয়েই বিপাকে পড়েন তিনি। এ সময় তার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলি ও তার পাশের ঙুলের মাঝামাঝি জয়েন্ট ফেটে গেছে। সেলাই দিতে হয়েছে তিনটি। সেই সঙ্গে তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

ওয়ানডে সিরিজে তাকে নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণের পরই নিশ্চিত হওয়া যাবে তিনি খেলতে পারবেন কি না।

এদিকে, গেল কয়েক বছর ধরে বেশ কয়েকবার ইনজুরিতে পড়তে হয়েছে তাসকিনকে। ইনজুরি কাটিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপে নজরকাড়া পারফরমেন্স করেছিলেন এই পেসার।

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

তাসকিনের হাতে তিন সেলাই

প্রকাশিত : ০৭:৪০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১