০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

দেড় লাখ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব

তেরটি অর্থনৈতিক জোনে মোট দেড় লাখ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর মধ্যে গত বছর করোনা মহামারির মধ্যেই এসেছে ৩৪ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব। এগুলোর মধ্যে তিনটি সরকারি ও ১০টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল।

অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ৪১ ধরনের বিনিয়োগ সুবিধা দিচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সরকার আশা করছে, আগামী ১০ বছরের মধ্যেই পুরোপুরি তৈরি হবে দেশের ১০০ অর্থনৈতিক অঞ্চল।

করোনাভাইরাসের সংক্রমণে অন্যান্য খাতের মতো গত বছর বিনিয়োগেও ব্যাপক প্রভাব পড়েছে। শুধু বাংলাদেশ নয়, মহামারীতে গত বছর সব দেশেই বিনিয়োগে খরা গেছে। বিশ্বজুড়ে বদলে গেছে বিনিয়োগের চিত্র। এক দেশের বিনিয়োগ ছুটে গেছে আরেক দেশে।

গত বছর বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ১ হাজার ৫২৯ বিনিয়োগকারীর নিবন্ধন দিয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) তথ্যমতে, সব মিলিয়ে সংস্থাটির মাধ্যমে গত বছর করোনা মহামারীর মধ্যেই বিনিয়োগ প্রস্তাব এসেছে ৩৯৮ কোটি ডলারের। টাকার অংকে যা দাঁড়ায় ৩৪ হাজার কোটি টাকা। যার মধ্যে দেশীয় উদ্যোক্তাদের অংশ ৩৪৮ কোটি ডলার। যা মোট প্রস্তাবের ৮৭ শতাংশেরও বেশি। সবচেয়ে বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে। এর মধ্যে চীন, ভারত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, কোরিয়া, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্যের দেশগুলো থেকে সবচেয়ে বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে। বিদেশী বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-যুক্তরাজ্যের বার্জার পেইন্টস, জিয়াংসু ইয়াবাং ডাইস্টফ কোম্পানি লিমিটেড, জিহং মেডিক্যাল প্রোডাক্টস (বিডি) কোম্পানি লিমিটেড এবং চীনের সিসিইসিসি বাংলাদেশ লিমিটেড, র‌্যামকি এনভিরো সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, জার্মানি ও ভারতের যৌথ উদ্যোগ সংস্থা ফোর্টিস গ্রুপ, এইচএ-র মতো বিশ্বখ্যাত কোম্পানিসহ অস্ট্রেলিয়ার টেক লিমিটেড, নেদারল্যান্ডসের টিকটিকি স্পোর্টস বিভি এবং সিঙ্গাপুরের ইন্টার-এশিয়া গ্রপ লিমিটেড।

এছাড়া দেশীয় বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে- মেট্রো স্পিনিং লিমিটেড, ম্যাকসনস স্পিনিং এ্যান্ড টেক্সটাইলস, সামুদা ফুড প্রোডাক্টস লিমিটেড, উত্তরা মোটরস লিমিটেড, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিজিএমইএ), সায়মান বিচ রিসোর্ট লিমিটেড, মাফ সুজ লিমিটেড, বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ), এন। মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিঃ, ইফাদ অটোস লিমিটেড, রানার মোটরস লিমিটেড, সাইফ পাওয়ারটেক, ডেল্টা ফার্মা লিমিটেড এবং এশিয়া কমপোজিট মিলস লি. ইত্যাদি প্রতিষ্ঠান।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) তথ্যমতে, ফেনীর সোনাগাজী, চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুÐ ঘিরে ৩৩ হাজার একর জমিতে গড়ে তোলা হচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’। এটি হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল। এখানকার শিল্প কারখানায় বিনিয়োগের লক্ষ্যমাত্রা ৪০ বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছে বেজা। এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিদেশী বিনিয়োগ ও দেশের ১৫ লাখ মানুষের কাজের ঠিকানা হবে এ শিল্পনগরী। ইতোমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ২৬টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন শুরুর প্রক্রিয়ায় রয়েছে। এছাড়াও ৩৭টি শিল্প প্রতিষ্ঠান নির্মাণাধীন। মরীসরাইয়ে ভারতের জন্য জমি রাখা হয়েছে এক হাজার একরের মতো। বঙ্গবন্ধু শিল্পনগরে এখন পর্যন্ত বিনিয়োগ প্রস্তাব ১ হাজার ২৩৯ কোটি ডলারের। এতে জমি নিয়েছে ৬৯টি প্রতিষ্ঠান। মহেশখালী অর্থনৈতিক অঞ্চলে জমি নিয়েছে ২টি প্রতিষ্ঠান। তাদের বিনিয়োগ প্রস্তাবের পরিমাণ ২৪৮ কোটি ডলার। অন্যদিকে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের পুরো জমি নিয়ে নিয়েছে ৬টি প্রতিষ্ঠান। তাদের মোট বিনিয়োগ প্রস্তাব ১৩১ কোটি ডলার।

এছাড়া জাপান ও চীনের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হচ্ছে। জাপানী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে। দুই ধাপে সেখানে মোট জমি দাঁড়াবে এক হাজার একরের মতো। আর চীন চট্টগ্রামের আনোয়ারায় ৭৮৩ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে।

অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের জন্য জমি নিয়েছে বিদেশী বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে জাপানের হোন্ডা মোটর কর্পোরেশন, দক্ষিণ কোরিয়ার তৃতীয় বৃহত্তম কোম্পানি এস কে গ্যাস, বিশ্বের তৃতীয় বড় ইস্পাত উৎপাদক প্রতিষ্ঠান জাপানের নিপ্পন স্টিল, যুক্তরাষ্ট্রের বাজারে খেলনা রফতানিকারক প্রতিষ্ঠান মেইগো লিমিটেড, ভারতের আদানি ও সিঙ্গাপুরের উইলমারের যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড, রং উৎপাদনকারী বার্জার ও এশিয়ান পেইন্টস, যুক্তরাজ্যের ইউরেশিয়া ফুডস এবং চীনের বড় কয়েকটি প্রতিষ্ঠান। দেশী প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থানীয় শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ, এসিআই, পিএইচপি, বিএসআরএম, অনন্ত গ্রুপ, ডিবিএল গ্রুপ, এনার্জি প্যাক, সামিট এ্যালায়েন্স পোর্ট, টিকে গ্রুপসহ অনেক প্রতিষ্ঠান অর্থনৈতিক অঞ্চলে জমি নিয়েছে।

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই’র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘বাংলাদেশে এখন বিনিয়োগের সবচেয়ে উত্তম পরিবেশ। এমন পরিবেশ পেয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা প্রতিদিন ঢাকায় আসছেন। বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ ব্যবসা স্থানান্তর করতে চান বিদেশীরা। এর সঙ্গে দেশী বিনিয়োগকারীদেরও সক্ষমতা বাড়ছে।’

বাংলাদেশও জাপানী বিনিয়োগ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে জাপানীদের জন্য একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হচ্ছে, যার ৫০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এটি উন্নয়ন করছে জাপানের সুমিতমো করপোরেশন। জাপানি অর্থনৈতিক অঞ্চল ২০২১ সালে কারখানা করার উপযোগী হবে বলে জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার সহায়তায় বিনিয়োগকারীদের জন্য এক দরজায় সেবা বা ওয়ান স্টপ সার্ভিসও চালু করেছে বেজা। যদিও তাতে বেশ কিছু সেবা যুক্ত করা এখনও বাকি। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম জেট্রোর ঢাকা কার্যালয়কে চিঠি দিয়ে বলেছেন, জাপান বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে বৈচিত্র্য আনার যে কৌশল নিয়েছে, তা নিয়ে বাংলাদেশ খুবই আগ্রহী। এফবিসিসিআই চায়, জাপান কারখানা সরিয়ে বাংলাদেশে আনুক। চীন থেকে সরে যাওয়া কারখানা এ দেশে আনতে বাড়তি সুবিধা দেয়ার চিন্তা করছে সরকারও। এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি কমিটিও কাজ করছে।

বিদেশী বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া এক লাখ ডলার (৮৫.০৬ লাখ টাকা) পর্যন্ত সেবা মূল্য পরিশোধ করতে পারবে বিদেশী কোম্পানিগুলো। বাংলাদেশে কর্মরত বিদেশী কোম্পানিগুলোর বিদেশী কর্মীদের বৈদেশিক মুদ্রা নিজ দেশে পাঠানোর প্রক্রিয়াও আরও সহজ করা হয়েছে। বাংলাদেশে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে অর্থ প্রত্যাবাসন ও বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা সহজ করতে সম্প্রতি এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

দেড় লাখ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব

প্রকাশিত : ০২:৩৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১