০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

শীতে জবুথবু রংপুরের জনজীবন

তীব্র শীতে কাঁপছে রংপুর। বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। কুয়াশা আর কনকনে উত্তরের হাওয়ায় জবুথবু জনজীবন। তারপরও মানুষ পথে নামে জীবিকার তাগিদে।

কুয়াশা ঢাকা ভোর, কনকনে উত্তুরে হাওয়ার সকাল। বেলা গড়ালেও মেঘের গ্রহণে ঢাকা  সূর্য। তাই একটু উত্তাপের আশায় আগুনের কুণ্ডলীর আঁচে গা মেলে ধরা।

স্থানীয়রা বলেন, ঠান্ডার জন্য বের হওয়া যাচ্ছে না। কাজ করা যাচ্ছে না।

লেপ-কম্বলের আদুরে দুনিয়ার মানুষ যখন স্বস্তির ঘুমে, তখন অস্থিতে কাঁপন ধরানো কনকনে হাওয়া উপেক্ষা করে পথে নামে পথের মানুষ।

তারা বলেন, ইদানী শীত একটু বেশি পড়ছে। এত ঠান্ডা যে কাপড় পরেও থাকা মুশকিল।

আবহাওয়া অফিস বলছে, উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি শৈত্যপ্রবাহ থাকবে আরও কয়েক দিন। শঙ্কা আছে তাপমাত্রা আরও নেমে যাওয়ার। শুক্রবার সকালে জেলার গড় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগ :

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ১০ দশ বোতল বিদেশী মদ উদ্ধার

শীতে জবুথবু রংপুরের জনজীবন

প্রকাশিত : ০৩:৪৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১