০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

কৃষকদের জন্য আসন সংরক্ষণের ঘোষণা মাশরাফির

২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে রাজস্ব খাতের প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবসের আয়োজন করেছে নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ সোমবার সকাল ১১টায় নড়াইল সদর উপজেলার ১ নম্বর মাইজপাড়া ইউনিয়নে এই কর্মসূচিতে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

এ সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন নড়াইলের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, সভাপতিত্ব করেন নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা।

অনুষ্ঠানে উপস্থিত কৃষক লাল মোহাম্মদ মিয়াকে অনুষ্ঠানের অতিথিদের চেয়ারে বসিয়ে সম্মানিত করা হয়। এ সময় তিনি বলেন, ‘আমাগে কৃষকগের জন্যি আমাগে প্রধানমন্ত্রী অনেক কাজ করতিছে। আর আমাগে মাইজপাড়ার ছাওয়াল আমাগে মাশরাফিও অনেক কাজ করতিছে। আজকে আমাগে চেয়ারে বসায় যে সম্মান দেওয়া হলো তার, জন্যি আমরা মাশরাফিরে ধন্যবাদ দি আর তার জন্যি দুয়া করি।’

অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে মাশরাফি বিন মুর্তজা কৃষকদের উদ্দেশে বলেন,

‘আমার প্রাণপ্রিয় কৃষকগণ, প্রথমে আমার সালাম গ্রহণ করবেন। আপনাদের কোন বিশেষণে বিশেষিত করব তা আমার জানা নাই। কারণ পৃথিবীর সব থেকে বড় রোগের নাম হচ্ছে ক্ষুধারোগ। যা জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত গ্রহণ করতে হয়। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই রোগের পথ্য ধনী দরিদ্র সবাইকেই গ্রহণ করতে হয় তা-ও আবার তিন বেলা। আর এই রোগের ডোজ এক সপ্তাহ বা এক মাসের জন্য না, সারা জীবনব্যাপী। যেসব মানুষ এই রোগের পথ্য তৈরিতে কাজ করেন, তাদের জন্য যেকোনো বিশেষণই আমার কাছে খাটো মনে হয়।’

‘আমি মনে করি, আপনারাই দেশের সেরা যোদ্ধা। করোনার সময় যদি আপনারা হাত গুটিয়ে বসে থাকতেন, তাহলে খাদ্যের অভাব দেখা দিত, সেই মহামারিতে আমরা শেষ হয়ে যেতাম। এ জন্য আপনাদের ধন্যবাদ দিলেও ছোট করা হবে। আমার সংসদীয় আসন নড়াইল-২-এ আপনাদের সম্মান প্রদানস্বরূপ গ্রাম, মহল্লা বা ইউনিয়নের যেকোনো প্রগ্রামে আপনাদের জন্য একটি চেয়ার সংরক্ষিত করতে চাই এবং সেই চেয়ারে কে বসবেন তা আপনারাই নির্ধারণ করবেন- এটা আপনাদের কাছে আমার ছোট্ট আরজি এবং এই আসনটি গ্রহণ করে আমাকে উৎসাহিত করবেন এবং আমি যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি, এই দোয়া করবেন।’

এ সময় তিনি নড়াইলের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে কৃষকদের সংগঠিত হয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারের কৃষি উন্নয়নে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, আজ বিকেলে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থিত থাকবেন মাশরাফি বিন মুর্তজা এমপি।এর আগে আজ সকালে ঢাকার বাসা থেকে অনলাইনে নড়াইলের এই অনুষ্ঠানে যুক্ত হন নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ১০ দশ বোতল বিদেশী মদ উদ্ধার

কৃষকদের জন্য আসন সংরক্ষণের ঘোষণা মাশরাফির

প্রকাশিত : ০৩:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১