০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

অন্ধকার জীবন থেকে মুক্তি পেল ১৪ কিশোরী

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১৪ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে পল্লীতে অভিযান চালায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ সময় ওই পল্লীর বিভিন্ন বাড়ি থেকে ১৪ কিশোরীকে উদ্ধার করে তারা। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, গত এক বছরে বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে ওই ১৪ কিশোরীকে ফুসলিয়ে দৌলতদিয়া যৌনপল্লীতে এনে দেহ ব্যবসার কাজে লাগানো হয়েছিল।

এ ঘটনায় উদ্ধার এক কিশোরী নিজে বাদী হয়ে সংশ্লিষ্ট বাড়িওয়ালী ও অজ্ঞাতনামা দালালদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেছেন।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, দৌলতদিয়া যৌনপল্লীতে ফুঁসলিয়ে আনা মেয়েদের উদ্ধার ও সংশ্লিষ্ট বাড়িওয়ালীসহ দালালদের গ্রেপ্তারে নিয়মিত পুলিশি অভিযান অব্যাহত আছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর ভাবনা সাকিবের

অন্ধকার জীবন থেকে মুক্তি পেল ১৪ কিশোরী

প্রকাশিত : ০৭:১৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১