০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

টঙ্গীতে ২৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামীর আত্মসমর্পন

গাজীপুরের টঙ্গীতে স্বপন নামে এক মাদক কারবারি টঙ্গী পশ্চিম থানায় আত্মসমর্পণ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় তিনি এলাকার তালিকাভুক্ত মাদক কারবারি হিসেবে চিহ্নিত। তার নামে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় ২১টি মাদকের মামলা ও ২টি হত্যা মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি ২০২১) সকালে তিনি টঙ্গী পশ্চিম থানায় আত্মসমর্পন করেন বলে এক সংবাদ সম্মেলনে জানান, টঙ্গী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম।

টঙ্গী পূশ্চিম থানার ভারপ্রাপ্তকর্মকর্তা শাহ্ আলম জানান, প্রায় ৫ বছর আগে কর্মের তাগিতে জামালপুরের ইসলামপুরের ফুলকারচরের আব্বাস আলীর ছেলে মাহবুবুর রহমান স্বপন (৩৫) টঙ্গীর হাজীর মাজার বস্তিতে আসেন। পরে সেখানকার মাদক কারবারিতের সাথে মিশে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। ৫ বছরের ব্যবধানে তার নামে ২১টি মাদকের মামলা হয়। এছাড়াও তার নামে আরোও দুটি হত্যা মামলা রয়েছে।

তিনি আরো জানায়, আমরা মাদক ও কিশোর অপরাধ নিয়ে কাউন্সিলিং শুরু করলে গাজীপুর সিটির ৫৭ নং ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিনের মাধ্যমে তিনি আমাদের কাছে আত্মসমর্পনের ইচ্ছা পোষণ করেন। পরে আমরা তাকে সহযোগিতার আশ্বাস দিলে সে আজ সকালে থানায় এসে আমাদের কাছে আত্মসমর্পন করে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন বলেও জানান ওসি।

টঙ্গী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম (পিপিএম)এ ব্যাপারে জানান, টঙ্গী একটি মাদক প্রবল এলাকা। অত্র এলাকায় যেসব মাদক কারবারি রয়েছে তারা যদি সেচ্ছায় আত্মসমর্পন করতে চায় আমরা তাদের সর্বাত্বক সহযোগিতার হাত বাড়িয়ে দেব। কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে অন্ধকার পথ থেকে আলোর পথে আসতে চায় তাকে আমরা স্বাগত জানাব। আমরা যদি মাদক কারবারীদের উদ্ধুদ্ধ করে সেচ্ছায় আত্মসমর্পন করাতে পারি এর ফলে পুলিশ সাথে তাদের সামাজিক দূরত্বটা হ্রাস পাবে।

তিনি আরও জানান, যারা মাদকের সাথে জড়িত তারা যদি আত্মসমর্পন করতে চায় আমরা তাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সর্বাত্বক সহযোগিতা করবো। তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমাদের পক্ষ্য থেকে আর্থিক সহয়তা প্রদান করা হবে। প্রয়োজনে ব্যবসা ও চাকরির ব্যবস্থা করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চন্দনাইশে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ

টঙ্গীতে ২৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামীর আত্মসমর্পন

প্রকাশিত : ০৭:২৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১