০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

খালার বাড়ি যাওয়া হলো না মমর

মায়ের সঙ্গে খালার বাড়ি দাওয়াত খেতে যাচ্ছিল ৯ বছরের শিশু তামান্না তাবাচ্ছুম মম। কিন্তু সে ভাগ্য হয়ে ওঠেনি। বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী-কাশ্মীরবাজার সড়কের মালে বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় মারা গেছে সে।

মম সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের পাণ্ডব বাড়ির জসিম উদ্দিনের মেয়ে। ওই ঘটনায় গুরুতর আহত মমর ভাইকে মোহাম্মদ শোয়ায়েব নিরবকে (১২) ফেনী সদর হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে।

আহত মমর মা আয়েশা আক্তারকে (৩২) ভর্তি করা হয়েছে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সোনাগাজী মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিতকরেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী-কাশ্মীরবাজার সড়কের মালে বাড়ির সামনে দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশার যাত্রী মম তার ভাই ও মা দুর্ঘটনায় গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মম।

ট্যাগ :
জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

খালার বাড়ি যাওয়া হলো না মমর

প্রকাশিত : ১১:০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১