০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

দরজা ভেঙ্গে গৃহবধূকে গণধর্ষণ মামলায় অভিযুক্ত আটক

মৌলভীবাজারে ধর্ষণ মামলায় অভিযুক্ত অজুদ মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে গুজারাই এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শহরতলির গুজারাই মছব্বির মিয়ার বস্তিতে গত মঙ্গলবার গভীর রাতে স্বামীর অনুপস্থিতিতে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে এক গৃহবধূকে কতিপয় বখাটে যুবক ধর্ষণ করার অভিযোগ পাওয়া যায়।

ভুক্তভোগী গৃহবধূ চারজনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় মামলা করে।

মডেল থানার অফিসার্স ইনচার্জ মো. ইয়াসিনুল হক জানান, মোস্তফা মিয়ার ছেলে অজুদ মিয়া বখাটে। দীর্ঘদিন ধরে বস্তি এলাকায় মহিলাদের উত্যক্ত করে আসছিল। তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

ব্যাটারি চালিত অটোর ভেতর ‘স্মার্ট মোবাইল বিউটি পার্লার’

দরজা ভেঙ্গে গৃহবধূকে গণধর্ষণ মামলায় অভিযুক্ত আটক

প্রকাশিত : ১২:৫৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১