০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে কাদেরিয়া বাহিনীর অস্ত্র জমা দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে বিশ্বের বিস্ময় কাদেরিয়া বাহিনীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট অস্ত্র জমা দিবস পালন করা হয়েছে। কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে দিবসটি পালন করা হয়। গতকাল রোববার সকাল ১০ টায় মির্জাপুরের গোড়াইয়ে পথ সভা। বঙ্গবন্ধু টাঙ্গাইল আসার পথে যে যে স্থানগুলোতে পথ সভা করেছেন সেই স্থান গুলো চিহ্নিত করা। সকাল ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কাদেরীয়া বাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের সামরিক অভিবাদন প্রদান। শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতীকী স্মৃতিচারণ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর হাতে গড়া স্মৃতিসৌধে ফলক প্রতিস্থাপন ও শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা ১২ টায় বিন্দুবাসিনী স্কুল মাঠে ১৯৭২ সালের ২৪ জানুয়ারি মহান মুক্তিযুদ্ধে বিশ্বের বিস্ময় কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের নেতৃত্বে বঙ্গবন্ধুর নিকট কাদেরিয়া বাহিনীর যুদ্ধাস্ত্র জমা দেওয়ার ঐতিহাসিক মুহুর্তের মু্যুরাল চিত্র প্রদর্শন করা হয়। বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হাবিবুর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাদেরিয়া বাহিনী বেসামরিক প্রশাসক আবু মো. এনায়েত করিম, আব্দুস সবুর খান বীরবিক্রম, ফজলুল হক বীরপ্রতিক, আনোয়ার হোসেন পাহাড়ি, প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর ভাবনা সাকিবের

টাঙ্গাইলে কাদেরিয়া বাহিনীর অস্ত্র জমা দিবস পালিত

প্রকাশিত : ০৬:৪৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১