র্যাব-১২ কুষ্টিয়া এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ভেড়ামারা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেছে।
র্যাব-১২, সিপিসি-১, জানায়, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল গত ২৪ জানুয়ারি রাত পনে ১টার দিকে ভেড়ামারা-মিরপুর গামী সড়কের হিরিমদিয়া গ্রামস্থ জাপানের ব্রীজের দক্ষিন পাশের্^ জনৈক শ্যামার চা এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল-৭৩ বোতল, যার মূল্য অনুমান ৭৩ হাজার টাকা ১টি মোবাইল ফোন, সীমকার্ড-২টি সহ হিরিমদিয়া গ্রামের নূর মোহাম্মদ প্রামানিক এর ছেলে মোঃ আঃ কুদ্দুস (৩৬) কে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামত সহ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুষ্টিয়ার ভেড়ামারা থানায় একটি মাদক মামলা দায়ের করাসহ গ্রেফতারকৃত আসামী’কে ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে।
অপর দিকে কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশ বাগুলাট ইউনিয়নের বড়–য়াপাড়া গ্রামের মাঠ থেকে আমিরুল ইসলাম সবুর (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। কুমারখালী থানার ওসি লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















