০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

এবার অধিনায়কেও সফল তামিম

মাশরাফি বিন মর্তুজার ইনজুরিতে প্রথমবার ২০১৯ সালে ভারপ্রাপ্ত দায়িত্ব ‘অধিনায়কত্ব’ পেয়েছিলেন তামিম ইকবাল। সেই সিরিজে কথা বলেনি তার ব্যাট। তিন ম্যাচে করেছিলেন ০, ১৯ ও ২ রান। এবার বছর দেড়েক পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে স্থায়ীভাবে অধিনায়ক হয়ে হাসছে তামিমের ব্যাট। তিন ম্যাচেই দেখা পেলেন রানের, হাঁকালেন জোড়া ফিফটি।

ক্যারিবীয়দের প্রথম ম্যাচে ৪৪ রানে থেমেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে করেছিলেন ফিফটি, আউট হন ঠিক ৫০ রানে। আজ (সোমবার) সিরিজের শেষ ম্যাচে আবারও অর্ধশতকের দেখা পেলেন টাইগার অধিনায়ক। যা তার ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম পঞ্চাশ। বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি হাফ সেঞ্চুরি নেই আর কোনো ব্যাটসম্যানের। এছাড়া সর্বোচ্চ ১৩টি সেঞ্চুরিও দেশসেরা এ ওপেনারের।

প্রথম দুই ম্যাচে বাংলাদেশের বোলিং–ফিল্ডিংয়ে তেমন কোনো খুঁতই ছিল না। পেসাররা নতুন বল কাজে লাগিয়েছেন দুই ম্যাচেই। হোম কন্ডিশনের সুবিধা নিয়ে প্রত্যাশিতভাবেই বাকি কাজটা করে দিয়েছেন স্পিনাররা। তারপরও আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে অধিনায়ক তামিম আরও সহজ জয় পেয়েছে, যেটা তাঁর ভাষায় আসা চাই ‘নির্ভুল’ এক ম্যাচ।

সফরকারী দলের প্রতিদ্বন্দ্বিতা গড়ার আঁচ না পেয়েই হয়তো ইচ্ছেমতো বোলার ব্যবহার করেছেন অধিনায়ক তামিম। তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের পাশাপাশি হাত ঘুরিয়েছেন মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, এমনকি নাজমুল হোসেন শান্ত–ও!

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

এবার অধিনায়কেও সফল তামিম

প্রকাশিত : ০৯:৫০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১