০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

শ্লীলতাহানির চেষ্টাকালে স্কুলছাত্রীর কোপে যুবক আহত

পিরোজপুরের নাজিরপুরে স্কুলছাত্রীর শ্লীলতাহানি করতে গিয়ে ভুক্তভোগী ছাত্রীর কোপে মো. সিরাজুল ইসলাম (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত ওই যুবক উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের আশ্রাফ আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ জানুয়ারি) রাতে। 

স্থানীয়রা জানান, রাত পৌনে ৮টার দিকে ওই ছাত্রী তাদের বাড়ির দোতালায় বসে বই পড়ছিল। এসময় ওই যুবক তাদের ঘরে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা করে।

ঘটনার সময় চিৎকার করলেও তাকে ছাড়েনি যুবক। এসময় নিজেকে রক্ষা করতে দা দিয়ে যুবকের মাথায় কোপ দিয়ে নিজেকে শ্লীলতাহানি থেকে রক্ষা করে মেয়েটি। পরে ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক  মো. মোস্তফা কায়সার  জানান, যুবকের মাথায় ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে।

সাতকাছিমা বাজার সমিতির সভাপতি মো. পান্নু ফরাজী  জানান, ঘটনাটি শুনেছি। তবে ছাত্রীর বাবা তাদের মানইজ্জতের কথা ভেবে কোন মামলা দিতে রাজি হননি। তবে যুবকের পরিবার থেকে দাবি করা হচ্ছে সে কিছুটা মানসিক প্রতিবন্ধী।

নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া হোসেন   জানান, বিষয়টি শুনেছি। তবে কোন মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্লীলতাহানির চেষ্টাকালে স্কুলছাত্রীর কোপে যুবক আহত

প্রকাশিত : ০৮:৩৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১