০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে দুই গ্রপের মধ্যে সংঘর্ষ আহত-৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যবসায়িক দ্বন্দের জেরে দুই গ্রপের সহযোগীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী কলোনী এলাকায় এই ঘটনাটি ঘটে।এসময় উভয় পক্ষের সাতজন আহত হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
জানাগেছে, সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের মারুহিশা নামক একটি প্রতিষ্ঠানের লেবার সাপ্লাইয়ের কাজকে কেন্দ্র করে পানি আক্তার ও কসাই বাবুর গ্রপের মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিলো। বৃহস্পতিবার পানি আক্তারের লোকজন মারুহিশা থেকে কাজ করে আদমজী ইপিজেডের সুমিলপাড়া বিহারী কলোনির পকেট গেট দিয়ে বেহর হওয়ার সময় অতর্কিত হামলা চালায় কসাই বাবুর লোকজন। এসময় পাল্টা হামলা করে পানি আক্তারের লোকজনও। এতে করে উভয় পক্ষের সাতজন গুরুতর রক্তাক্ত জখম হয়। আহতরা হচ্ছে, সজল (২৮), কাউসার (৩০), হেলাল (২৫), সোহাগ (২৪), সজীব, মাহিন ও সাকিব। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তীতে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানায়, ব্যবাসিয়ক দ্বন্দের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এঘটনায় এখনো পর্যন্ত কোন পক্ষই কোন অভিযোগ করে নাই। পরিস্থিতি এখন ভাবিক রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ব্যাটারি চালিত অটোর ভেতর ‘স্মার্ট মোবাইল বিউটি পার্লার’

সিদ্ধিরগঞ্জে দুই গ্রপের মধ্যে সংঘর্ষ আহত-৭

প্রকাশিত : ০৬:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১