আগামী ২৮ ফেব্রুয়ারী কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহণের লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ১ নম্বর সাংগঠনিক সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব হুমাঢন কবির দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি ধানমন্ডির আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করে আওয়ামী লীগ কার্যালয়ে দায়িত্বর কর্মকর্তা সালাউদ্দিনের নিকট মনোনয়ন পত্র জমা দেন।
তিনি আগামী ২৮ ফেব্রুয়ারী দেবীদ্বার উপজেলা পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাংসদ রাজী মোহাম্মাদ ফখরুল ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। উল্লেখ, দেবীদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ৩ ডিসেম্বর দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীনের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের ভিত্তিতে ওই শূন্যপদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
















