০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে ৭ম বারের মতো আইনজীবী সমিতির নেতৃত্বে আ.লীগ

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ১৭টি পদেই জয়ী হয়েছে সরকারি দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। এই জ‌য়ে রেকর্ড গড়ে টানা সপ্তম বারের মতো আইনজীবী সমিতিতে নেতৃত্ব দিতে যাচ্ছে আওয়ামী লীগ। 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়। সন্ধ্যা পূর্ব সময়ে গণনা শুরুর পর রাত প্রায় ১২টার দিকে  ফলাফল নি‌শ্চিত করেছে নির্বাচন কমিশন।

অবশ্য এর আগে থেকেই আওয়ামী লীগের বিজয়ের খবর ছড়িয়ে পড়ে জেলা জুড়ে। আর সেই জয়ের আনন্দে মধ্য রাতেও বের হয় ছোট-বড় আনন্দ মিছিল।

এদিকে, ফলাফল ঘোষণার আগে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিতদের কারচুপি ও বিএনপির আইনজীবীদের মারধরের অভিযোগ তোলেন বিএনপির আইনজীবীরা।

এবারের নির্বাচনে নতুন দুইটি রেকর্ড গড়ে টানা সপ্তম বারের মতো সমিতির নেতৃত্ব দিতে যাচ্ছে আওয়ামী লীগ। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০১৫-১৬ সালের নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিছুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক প্রার্থী হাসান ফেরদৌস জুয়েল, ২০১৬-২০১৭ সালের নির্বাচনে সভাপতি হন অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক হন আওয়ামী লীগের হাবিব আল মুজাহিদ পলু, ২০১৮ সালে সভাপতি পদে অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মোহসীন মিয়া নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মোহসীন মিয়া। ২০২০ সালে মোহসীন মিয়া সভাপতি ও মাহবুবুর রহমান।

সর্বশেষ ২০২১ সালে আবারও হয় জয় পেলেন আওয়ামী লীগের সমর্থিত মোহসীন-মাহবুব প্যানেলের বড় অংশ।

এবা‌রের নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ীরা হ‌লেন- সভাপতি পদে মুহাম্মদ মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান, সিনিয়র সহসভাপতি পদে বিদ্যুৎ কুমার সাহা, সহসভাপতি পদে বরুণ চন্দ্র দে, যুগ্ম সম্পাদক পদে রবিউল আমিন রনি, কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক পদে মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক পদে মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক পদে সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মোহাম্মদ আসাদুর রহমান বিপ্লব, সমাজ সেবা সম্পাদক পদে ইসরাত জাহান ইনা ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে নুসরাত জাহান তানিয়া।

সদস্য পদে পাঁচজন হলেন- রোমানা আক্তার, আবু তাহের তালুকদার, কামরুল হাসান, সিরাজুল হক মিলন ও শরিফুল ইসলাম।

ট্যাগ :
জনপ্রিয়

দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর ভাবনা সাকিবের

নারায়ণগঞ্জে ৭ম বারের মতো আইনজীবী সমিতির নেতৃত্বে আ.লীগ

প্রকাশিত : ০৮:২৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১