০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

এইচএসসি’র ফলাফল উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত নিষিদ্ধ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ সম্পূর্ণ নিষেধ করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২০ এর ফলাফল ঘোষণা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল পাওয়া যাবে না। এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না।
কাজেই কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না। যারা মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদের ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে: HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।
টেলিটক ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে ফলাফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুনবাগিচা থেকে এ ফলাফল ঘোষণা করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত থাকবেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করবেন।

ট্যাগ :
জনপ্রিয়

চন্দনাইশে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ

এইচএসসি’র ফলাফল উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত নিষিদ্ধ

প্রকাশিত : ১০:৫৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১