০১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

নিখোঁজের এক মাস পর জাতীয় পার্টি নেতার মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেনের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনোয়ার হোসেন জাতীয় পার্টির লোহাগাড়া উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য। তিনি লোহাগাড়া উপজেলার দরবেশহাট এলাকার আহমদ হোসেনের ছেলে।

শুক্রবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লোহাগাড়া উপজেলার দরবেশহাট এলাকায় একটি খামারের পাশে তার গলিত মরদেহ পাওয়া যায়। এর আগে, গত ২৯ ডিসেম্বর লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, লোহাগাড়ার দরবেশহাট এলাকার একটি খামারের পাশে এক মাস আগে নিখোঁজ হওয়া আনোয়ার হোসেনের গলিত মরদেহ পাওয়া গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজের পর ৩১ ডিসেম্বর আনোয়ার হোসেনের পরিবার লোহাগাড়া থানায় একটি নিখোঁজ ডায়রি করেন। গত ২ জানুয়ারি একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে আনোয়ার হোসেনের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে বলে পুলিশকে জানায় তার পরিবার।

ট্যাগ :
জনপ্রিয়

বিশ্বকাপের পর প্রথমবারের মতো জনসমক্ষে মেসি

নিখোঁজের এক মাস পর জাতীয় পার্টি নেতার মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৯:৫৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১