০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

দুপুরে থানায় জিডি, রাতে পরিবারসহ কুপিয়ে জখম

বগুড়ার শাজাহানপুরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শুক্রবার দুপুরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর রাতেই পরিবারসহ কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বিট পুলিশিং সভায় মাদক বিরোধী বক্তব্য দেওয়ায় উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মানিকুর রহমান মানিক (৪৮) ও তার স্ত্রী-সন্তানের ওপর এই হামলা চালানো হয়।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চোপীনগর ইউনিয়নের শাহনগর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মন্তেজার রহমান মোন্তা (৫০) ও তার বাহিনীর সদস্যরা পলাতক রয়েছেন।

আহত মৎস্যজীবী লীগ নেতা মানিকুর রহমান মানিক জানান, গত বৃহস্পতিবার দুপুরে চোপীনগর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বিল পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মন্তেজার রহমান মোন্তার বিরুদ্ধে বক্তব্য দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে মোন্তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছিল। জীবন বাঁচাতে তিনি হুমকি ধামকির ঘটনায় মাদক ব্যবসায়ী মোন্তাসহ তার বাহিনীর বেশ কয়েকজনের বিরুদ্ধে গতকাল শুক্রবার দুপুরে শাজাহানপুর থানায় জিডি করেন। এরপর রাত ১০টার দিকে ক্ষুব্ধ হয়ে মাদক ব্যবসায়ী মোন্তার লোকজন রামদা, হাসুয়া, লাঠিসোটা নিয়ে তার বাড়িতে গিয়ে হামলা চালায়। তারা তাকেসহ তার স্ত্রী পারভিন আক্তার (৪৫) ও মেয়ে মাইশা জেবাকে (২২) কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার পরপরই মৎস্যজীবী লীগ নেতার লোকজন উত্তেজিত হয়ে মাদক ব্যবসায়ী মোন্তার বাড়ির গেট ভাংচুর করেন। কিন্তু হামলার পর থেকে বাহিনীসহ সটকে পড়েছেন মোন্তা।

অভিযুক্ত মোন্তা একই উপজেলার শাহনগর গ্রামের মৃত আফজাল হোসেন ছেলে। তার বোন জামাই আরেক মাদক সম্রাট রবিউল ইসলামের সঙ্গে তারা একত্রে মাদক ব্যবসা পরিচালনা করে থাকে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় চুপিনগর ইউনিয়ন পরিষদের সদস্য ইমরান হোসেন জানান, মাদক ব্যবসায়ী মোন্তার বিরুদ্ধে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে। প্রকাশ্যে তার ভয়ে এলাকার লোকজন মুখ খুলতে সাহস পাননা। মানিক এ ব্যাপারে বিট পুলিশিং সভায় অভিযোগ করলে তার ওপর ক্ষিপ্ত হয়ে এই হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে মোবাইলে অভিযুক্ত মাদক ব্যবসায়ী মন্তেজার রহমান মোন্তার জানান, এলাকার শাহনগর স্ট্যান্ডে তার ভাতিজা আল আমিন মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় মানিকের লোকজন তাকে মারপিট করে। এখন কারা মানিকের ওপর হামলা করেছে তা তিনি জানেন না।

এদিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল শুক্রবার দুপুরে তার থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করে মানিক। এরপর রাতেই হামলা চালানো হবে সেটা তারা চিন্তা করেননি। তবে এখন অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগ :
জনপ্রিয়

চন্দনাইশে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ

দুপুরে থানায় জিডি, রাতে পরিবারসহ কুপিয়ে জখম

প্রকাশিত : ০৯:৫৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১