০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

মাগুরায় ৩৩০ জন শীতার্ত মানুষের মাঝে জেলা ছাত্রলীগের কম্বল বিতরণ

মাগুরা জেলা ছাত্রলীগ শনিবার বেলা ১১ টায় সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরী চত্তরে ৩৩০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসনে মুক্তা, আদর্শ কলেজ অধ্যক্ষ সূর্যকান্ড বিশ্বাস, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা জানান, জেলার প্রত্যন্ত এলাকা থেকে ৩৩০ জন শীতার্ত মানুষের তালিকা করে তাদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

মাগুরায় ৩৩০ জন শীতার্ত মানুষের মাঝে জেলা ছাত্রলীগের কম্বল বিতরণ

প্রকাশিত : ০৪:২৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১