০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

দৌলতখানে মেয়র হলেন নৌকার প্রার্থী জাকির হোসেন তালুকদার

  • গজনবী, ভোলা:
  • প্রকাশিত : ০৯:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • 224

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভোলার দৌলতখান পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মনোনীত (নৌকা) প্রার্থী জাকির হোসেন তালুকদার। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এ ফলাফল জানানো হয়।
ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট দিতে আসা স্থানীয় লোকজনের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিলো। শীত উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রে আগত সব ভোটার স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দৌলতখান পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রার্থী জাকির হোসেন তালুকদার পেয়েছেন পাঁচ হাজার ৮৩০ ভোট এবং তার নিকটতম বিএনপির মনোনীত (ধানের শীর্ষ) প্রার্থী আনোয়ার হোসেন কাকন পেয়েছেন ৮৪০ ভোট ।

এদিকে কমিশনার হিসেবে ৯ ওয়ার্ডে আওয়ামীলীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন পৌর ১নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম, ২ নং ওয়ার্ডের আলমগীর হোসেন, ৩ নং ওয়ার্ডের মোঃ হাসান, ৪ নং ওয়ার্ডের মোঃ নুরুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের ফয়েজুল্লাহ ফয়েজ , ৬ নং ওয়র্ডের মোঃ জাকির, ৭নং ওয়ার্ডের মোঃ মোসলেউদ্দিন, ৮নং ওয়ার্ডের নুরে আলম ও ৯নং ওয়ার্ডের মোঃ রিপন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

দৌলতখানে মেয়র হলেন নৌকার প্রার্থী জাকির হোসেন তালুকদার

প্রকাশিত : ০৯:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১