০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ফেনীর ৯টি কেন্দ্রে ভোট শূন্য বিএনপি

ফেনী পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নজরুল ইসলাম স্বপন। তবে নির্বাচনের ফলাফলে দেখা যায়, ৯টি কেন্দ্রে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলাল উদ্দিন কোনো ভোট পাননি। 

জেলা নির্বাচনী ও রিটার্নিং কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী জানান, আওয়ামী লীগের নৌকা প্রতীকের নজরুল ইসলাম স্বপন ৬৯ হাজার ৩০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ধানের শীষ প্রতীকের আলাল উদ্দিন আলাল এক হাজার ৯৪৯ ভোট পেয়েছেন।

শনিবার রাত ৮টায় শহরের মিজান রোডে ফেনী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী ফেনী পৌরসভার ৪৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী পেয়েছেন এক হাজার এক ভোট, ধানের শীষের প্রার্থী আলাল উদ্দিন কোনো ভোট পাননি। মহিপাল সরকারি কলেজ (কমার্স কলেজ) কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন এক হাজার ৬৫৭ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি।

১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে এক হাজার ৭১৪ ভোট, ধানের শীষ কোনো ভোট পায়নি, ৩ নম্বর ওয়ার্ডের সহদেবপুর খায়রুল এছহাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২ হাজার ৮০১ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি, ফেনী বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন এক হাজার ৯৮০ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি, ৪ নম্বর ওয়ার্ড বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (১) কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৬২ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি, বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (২) কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন এক হাজার ৩৬৩ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি।

৮ নম্বর ওয়ার্ডের বারাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন এক হাজার ১২ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি এবং ১ নম্বর ওয়ার্ডের ফেনী পিটিআই প্রাইমারি স্কুল কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৬২ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি।

ট্যাগ :
জনপ্রিয়

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

ফেনীর ৯টি কেন্দ্রে ভোট শূন্য বিএনপি

প্রকাশিত : ০৯:০০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১