ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর সভা নির্বাচনে চমক দেখালেন আওয়ামীলীগ দলীয় বিদ্রোহী প্রার্থী সহিদুজ্জামান সেলিম। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোটের মাঠে লড়াই করে জয়ের মুকুট ছিনিয়ে এনেছেন তিনি। শনিবার অনুষ্ঠিত পৌর নির্বাচনে ভোটের ফলাফলে বিজয়ের শেষ হাসি হাসেন তিনি। পৌর নির্বাচনে আওয়ামীলীগ থেকে বহিস্কৃত নেতা সহিদুজ্জামান সেলিমের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন আওয়ামীলীগের নৌকার ও বর্তমান মেয়র নারকেল গাছের প্রার্থী দুই জন। বরং লড়াই হয়েছে বিএনপি”র ধানের শীষ প্রার্থীর সাথে। ঝিনাইদহের প্রথম শ্রেনীর পৌর সভা কোটচাঁদপুরে শনিবার শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ করা হয়। প্রশাসনের পক্ষথেকে ব্যাপক কড়াকড়ির কারণে শঙ্খা থাকার পরেও ভোটে কোন গোলমাল হয়নি। দিনে ভোট গ্রহণ শেষে উপজেলা পরিষদে নির্বাচন অফিস ফলাফল ঘোষনার পর বিজয়ী মেয়র সহিদুজ্জামান ও তার দলবল বিজয় উল্লাস করেনি। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজয়ী প্রার্থীর এ সিদ্ধান্ত সর্ব মহলে প্রশংসা কুড়িঁয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ দলীয় বিদ্রোহী প্রার্থী সহিদুজ্জামান সেলিম ৮ হাজার ৩৪২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তারঁ নিকটতম প্রতিদ্বন্বি¦ ধানেরশীষ প্রার্থী সালাউদ্দিন বুবুল সিডল পেয়েছেন ৭ হাজার ১২৮ ভোট। সহিদুজ্জামান সেলিম পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক। করোনাকালীন সময়ে তিনি ব্যক্তিগত ভাবে এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করে নিজে করোনায় আক্রান্ত হন। এ সময়ে তিনি মূলতঃ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। দলের নৌকা প্রতিক না পেয়ে তিনি নির্বাচন থেকে সরে দাড়াঁনোর সিদ্ধান্ত নেন। কিন্তু দলের তৃনমূল নেতা-কর্মীদের চাপে তিনি স্বতন্ত্র প্রার্থী হন। এ অবস্থায় দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে তিনি বহিস্কার হন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওয়াহিদ মুরাদ জানান, শনিবার অনুষ্ঠিত পৌর নির্বাচনে ৭২% ভোট পড়েছে।
০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম :
কোটচাঁদপুরে চমক দেখালেন আঃ লীগের বিদ্রোহী প্রার্থী সহিদুজ্জামান সেলিম
-
শেখ নজরুল ইসলাম, ঝিনাইদহ - প্রকাশিত : ০৪:৩৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- 76
ট্যাগ :
জনপ্রিয়




















