০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ঘাটাইলে যাচাই-বাছাই কমিটির বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের অভিযোগ

ঘাটাইলে যাচাই-বাছাই কমিটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে মুক্তিযোদ্ধারা। রোববার দুপুর ১২টায় ঘাটাইল প্রেস ক্লাব কার্যালয় এসে মুক্তি যোদ্ধা যাচাই বাছাই কমিটির বিরদ্ধে গুরুতর এ অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবি জানান বীর মুক্তিযোদ্ধারা।
বীর মুক্তিযোদ্ধাদের অভিযোগ, বহু বিতর্কিত বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বীরপ্রতীককে সভাপতি করে ভাতাভোগী ১৯৩ জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যাচাই বাছাই করতে ৬ ফেব্রæয়ারী যে কমিটি গঠন করা হয়েছে ওই কমিটির মাধ্যমে যাচাই বাছাই করা হলে তা প্রকৃত মুক্তিযোদ্ধার সঙ্গে প্রহসন করা ছাড়া আর কিছু হবেনা। বীর মুক্তিযোদ্ধারা বলেন, বিগত দিনে ঘাটাইলে কমপক্ষে ৭ শতাধিক অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বানিয়েছে ফজলুল হক বীর প্রতীক। শুধু তাই নয় তার মাধ্যমে স্বাধীনতা বিরোধীচক্রের সদস্যনহ অনেক রাজাকারও মুক্তিযোদ্ধায় নাম লিখিয়ে ভাতা উত্তোলন করছে। ফলে অমুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা বানানোর কারিগর দুর্নীতিবাজ ফজলুল হক বীর প্রতীকের বিরুদ্ধে ঘাটাইলের সম্মুখযুদ্ধে অংশ গ্রহনকারী বীর মুক্তিযোদ্ধারা অনাস্থা দিয়ে অভিলম্বে তা বাতিল করে স্বচ্ছ কমিটি গঠনের দাবি জানান। অভিযোগকারীদের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন (মুক্তি বার্তা নং-০১১৮০৪০০৯৫), এরশাদ আলম (গেজেট নং-৫৯৯৫)আবুহানিফ ( গেজেট নং-৫৩৮৬),আবু ছাইদ ( মুক্তি বার্তা নং-০১১৮০৪০৫০৫), মকবুল হোসেন (০১১৮০৪০১৪৪), সুকুমার ( গেজেট নং-৫৬৪৫) , মোয়জ্জেম হোসেন ( মুক্তি বার্তা নং-০১১৮০৪০০৫৩),আবু হানিফ ( গেজেট নং-৫৩৮৬) প্রমুখ।
বীর মুক্তি যোদ্ধা এরশাদ আলী আক্ষেপ করে প্রকৃত মুক্তিযোদ্ধা সকলের সনদ বাতিল করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ঘাটাইলে যাচাই-বাছাই কমিটির বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের অভিযোগ

প্রকাশিত : ০৪:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১