বিক্ষোভ ঠেকাতে রাশিয়ার শহরে শহরে লকডাউন জারি করে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করেছে পুতিন-প্রশাসন।মস্কোর সব মেট্রো স্টেশন, হোটেল-রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, রাশিয়ার সাম্প্রতিক ইতিহাসে বিরল এই আন্দোলনের প্রতীকে পরিণত হয়ে টয়লেট ব্রাশ, বরফের গ্রাফিতি ও নীল অন্তর্বাস।
নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ চলছে কয়েকদিন। বাড়ছে প্রতিবাদের আকার। ফলে বিক্ষোভ দমাতে রোববার সব মেট্রো স্টেশন বন্ধ করে মস্কোতে চলাচলে বিধিনিষেধ দেওয়া হয়েছে।
একদিনে অন্তত ৫০০ মানুষকে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহের বিক্ষোভের পর থেকে কমপক্ষে চার হাজার মানুষ গ্রেফতার হয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর
























