০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শিশুকন্যাকে গলা কেটে হত্যা করল মা

প্রতীকি ছবি

ভোলায় নিজের ১৮ মাস বয়সী মেয়েকে গলা কেটে হত্যা করেছেন তানিয়া (৩০) নামে এক নারী।

রোববার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তায়িবা ইসলাম মাওয়া ওই এলাকার তানিয়া ও রাজমিস্ত্রি সবুজ দম্পতির মেয়ে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, সকালে নিজ ঘরে দা’ দিয়ে গলা কেটে মাওয়াকে হত্যা করেন মা তানিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং তানিয়াকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিয়া হত্যার দায় স্বীকার করেছেন। তবে কেন তিনি এমনটা করেছেন, তা জানা যায়নি। তানিয়া মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

ওসি এনায়েত আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচয়পর্ব ও মতবিনিময় করলেন মো. জাকির হোসেন

শিশুকন্যাকে গলা কেটে হত্যা করল মা

প্রকাশিত : ০৭:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১