১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

শ্রীলঙ্কা রানের খাতা খোলার আগেই উইকেট

চট্টগ্রাম টেস্টে মেহেদী হাসান মিরাজের স্পিনে আউট হয়েছেন দিমুথ করুনারত্নে। শ্রীলঙ্কা রানের খাতা খোলার আগেই হারিয়েছে প্রথম উইকেট। ১ উইকেটে ৫০ রান করেছে লঙ্কানরা।

বাংলাদেশের প্রথম ইনিংসে ৫১৩ রানের জবাব দিতে গিয়ে ইনিংসের তৃতীয় ওভারে হোঁচট খায় শ্রীলঙ্কা। মিরাজ তার প্রথম ওভারের তৃতীয় বলে করুনারত্নেকে ইমরুল কায়েসের ক্যাচ বানান। ক্রিজে আছেন কুশল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা।

এর আগে ৪ উইকেটে ৩৭৪ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ডাবল সেঞ্চুরি করতে পারেননি ১৭৫ রানে অপরাজিত থেকে খেলতে নামা মুমিনুল হক। ১৭৬ রানে তাকে এদিনের প্রথম শিকার বানান রঙ্গনা হেরাথ। তবে মাহমুদউল্লাহ অধিনায়কোচিত ইনিংস খেলে দলের স্কোর ৫০০ পার করেন।

৮৩ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ। তার সঙ্গে মিরাজ ২০ ও সানজামুল ইসলাম ২৪ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন দ্বিতীয় দিন।

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

শ্রীলঙ্কা রানের খাতা খোলার আগেই উইকেট

প্রকাশিত : ০২:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮