০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

যেকোনো সময় বিদ্যালয় খুলবে, শিক্ষকদের টিকা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সারাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকাদান চলছে। ফলে যেকোনো সময় বিদ্যালয় খুলে দেওয়া হতে পারে। আর এজন্য শিক্ষক-কর্মকর্তাদের টিকা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকালে সচিবালয় ক্লিনিকে টিকা নেওয়ার পর এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

‌এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “উনি (প্রধানমন্ত্রী) শিক্ষার প্রতি এতটাই আন্তরিক, উনি গতকাল এবং এর আগেও আমাকে ফোন দিয়ে বলেছেন যে, ‘তোমার সকল শিক্ষককে টিকা দিয়ে নাও, আমরা যেকোনো সময় স্কুল খুলে দেব, যাতে আমার কোনো শিক্ষক (টিকার) আওতার বাইরে না থাকে’।”
মো. জাকির হোসেন বলেন, ‘শিক্ষকদের জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আমরা যেকোনো সময়…আজ থেকে সাতদিনের মধ্যে টিকা নেওয়া শেষ করব।’

‘শিক্ষক-শিক্ষিকা সবাই যেন যথাসময়ে টিকা নিয়ে স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসেন। আর মাস্ক ব্যবহার করতে হবে সবাইকে’, -বলেন প্রতিমন্ত্রী।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

যেকোনো সময় বিদ্যালয় খুলবে, শিক্ষকদের টিকা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রকাশিত : ০৫:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১