০৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

রাস্তায় কেটে যাচ্ছে ছুটি!

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে টানা ৩ দিনের ছুটিতে আজও ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ সময় পারের অপেক্ষায় থাকা যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, টানা ৩ দিন ছুটি থাকায় কেউ কেউ আজও বাড়তি ছুটি নিয়ে স্বজনদের সঙ্গে দেখা করতে রাজধানীসহ তার আশপাশ ছাড়ছে। এতে একসঙ্গে বাড়িতে যানবাহন আসাতে ঘাটে জমে যাচ্ছে যানবাহন। দেখা দিচ্ছে যানজট। বিশেষ করে রাত ৪টার পর থেকে যানবাহনের চাপ আরও বেড়ে যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা আরও বাড়ছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬ ফেরি চলাচল করলেও তা যানবাহনের তুলনায় অপ্রতুল। তবে যানবাহনকে শৃঙ্খলা মানতে ও ফেরি গতিরোধ রাখতে অবিরাম কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী ও ফেরি মাস্টার, সুগাং, সারেংসহ ঘাট কর্তৃপক্ষ। অন্যদিকে দীর্ঘ ৭ থেকে ৮ ঘণ্টা পারের অপেক্ষায় যাত্রীরা নানা দুর্ভোগ পোহাচ্ছে।

ফরিদপুরে যাচ্ছে আব্দুল মোতালেব। রাত ২টার দিকে পাটুরিয়া ঘাটে এসেছেন তিনি। ১ ঘণ্টার নৌপথ পার হতে অপেক্ষা করছেন তিনি। দীর্ঘ সময় গাড়িতে বসে থাকতে থাকতে অসুস্থ্য হয়ে যাচ্ছেন তিনি। তিনি আরও জানান, যে যানজট তাতে কখন যে ফেরি পাবেন তা অজানা।

খুলনার যাত্রী আরিফ নামের আরেক যাত্রী জানান, ১০ ঘণ্টা অপেক্ষা করছেন তিনি। মায়ের সঙ্গে দেখা হয় না দীর্ঘ ছয় মাস। মা ও স্বজনদের সঙ্গে দেখা করতে গত রাত ৮টার সময় থেকে পারের অপেক্ষা করছেন। তার ছুটি ঘাটেই কেটে যাচ্ছে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের এজিএম জিল্লুর রহমান জানান, একসঙ্গে সব যানবাহন আসাতে এমন যানজটের সৃষ্টি হয়েছে। তবে পার করার জন্য মাষ্টার, সুগাং, সারেং সারা দিন-রাত কাজ করছে। ফেরি সচল রয়েছে ১৬টি। আামাদের মতো করে চেষ্টা করছে। এ ছাড়া যাত্রীবাহী ও জরুরি যানবাহনকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

রাস্তায় কেটে যাচ্ছে ছুটি!

প্রকাশিত : ০৯:১৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১