বর্তমান সময়ে আলোচিত দুই তারকা আরলিন হালান্ড এবং কিলিয়ান এমবাপ্পের যেন রিয়াল মাদ্রিদে আসা অনেকটাই নিশ্চিত। তবে এই দুই তারকাকে একই মৌসুমে কেনা সম্ভব নয়। কেননা করোনার কারণে সব ক্লাবই আর্থিক ভাবে ক্ষতির মুখে পরেছে এবং সেই কারণেই দুই হাইপ্রোফাইল তারকাকে এক সঙ্গে কেনা সম্ভব নয়।
সেজন্য রিয়াল মাদ্রিদ দুই তারকাকে দুই মৌসুমে কেনার সিদ্ধান্ত নিয়েছে। যার শুরুটা হবে বুরুশিয়া ডর্টমুন্ডের থেকে আরলিন হালান্ডের মাধ্যমে।
হালান্ডকে ১০০ মিলিয়ন ইউরো দিয়েই কিনত পারবে রিয়াল মাদ্রিদ। তার বেতনটাও হবে ১০ বা ১২ মিলিয়ন ইউরো। কিন্তু এমবাপ্পেকে কিনতে হলে খরচ করতে হবে অন্তত ১৮০ থেকে ২০০ মিলিয়ন ইউরো। আতর বেতনটাও হবে ৩০ মিলিয়নের কাছাকাছি। তাই এত টাকা দিয়ে তাকে কেনা সম্ভব নয়। সেজন্য রিয়াল মাদ্রিদ এমবাপ্পের জন্য অপেক্ষা করবে।


























