০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কুমিল্লায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

কুমিল্লায় মাটিবাহী একটি ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিরশ্বানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলে দু’জন আরোহী দ্রুতগতিতে যাচ্ছিল। এ সময় চৌদ্দগ্রাম মিরশ্বানী এলাকায় এসে পাশের সংযোগ সড়ক থেকে একটি মাটিবাহী ড্রামট্রাক মহাসড়কে উঠার সময় মোটরসাইকেলটির সাথে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ছিটকে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি দু’জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়।

মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দু’জনের পরিচয় এখনো পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে তারা ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলো।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

কুমিল্লায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

প্রকাশিত : ০৫:৫১:২২ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১