০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটিতে মুরাদনগরের ফয়েজ উল্লাহ

ফয়েজ উল্লাহ

আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য নির্বাচিত হয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীনের ছোট ভাই ফয়েজ উল্লাহ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে দলের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটি অনুমোদন করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জন্মসূত্রে বড় একটি রাজনৈতিক পরিবারের সদস্য ফয়েজ উল্লাহ। স্বাধীন বাংলাদেশের প্রথম (১৯৭৩ সালের ৭ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে কুমিল্লা- ৩ (মুরাদনগর) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচিত এমপি ডা. ওয়ালী আহম্মেদের ছোট ছেলে। তার বাবা এদেশের রাজনৈতিক গতিধারা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন ফয়েজ উল্লাহ। তার বাবা ডা. ওয়ালী আহম্মেদ কুমিল্লার মুরাদনগর আসন থেকে নির্বাচিত স্বাধীন বাংলার প্রথম এমপি। ফয়েজ উল্লাহর বড় ভাই ম. রুহুল আমীন বর্তমানে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি।

আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটিতে বিভিন্ন অঙ্গনের আরও অনেকে সদস্যপদ পেয়েছেন। অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির কাজ হল— দলের নির্বাচনি ইশতেহার ও রাষ্ট্রীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় ক্ষমতা টেকসই করার লক্ষ্যে দলকে অর্থনীতির বিকাশ এবং দলের অবকাঠামো সম্প্রসারণের জন্য গবেষণা অধ্যয়ন এবং নীতি উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণসহ সর্বাত্মক সহযোগিতা করা।

অপরদিকে বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ- কমিটিতে ফয়েজ উল্লাহ নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীন সাধারন সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হুমায়ন কবির, মুরাদনগর উপজেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি ও মুরাদনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরিফুল আলম চৌধুরীসহ অনেকে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটিতে মুরাদনগরের ফয়েজ উল্লাহ

প্রকাশিত : ০৬:১৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১