বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় শারীরিক ৪০ জন প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। অনুপ্রেরনার বতিঘর চত্বরে প্রধান অতিথি হিসাবে এসব হুইল চেয়ার বিতরণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন। জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক হারুন অর রশিদের সভাপতিত্বে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. হুমায়ূন কবির, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার চিশতী, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক নুর মোহাম্মাদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















