১২:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নাটোরে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত

নাটোরে ট্রাকের চাপায় ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এটিএসআই) বাঞ্চুপদ পাল নিহত হয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে পুলিশ লাইন্স এলাকায় তাকে অজ্ঞাত ট্রাক চাপা দেয় বলে নিশ্চিত করেছেন নাটোর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন।

আব্দুল মতিন বলেন, নাটোর ট্রাফিক বিভাগে কর্মরত এটিএসআই বাঞ্চুপদ পাল সকালে প্রাতঃভ্রমণ শেষে পুলিশ লাইন্সে ফিরছিলেন। পুলিশ লাইন্সসংলগ্ন বড় হরিশপুর এলাকায় ঢাকাগামী অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

সকাল ১০টার দিকে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ট্রাকটিকে আটক করতে পারেনি পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয়

নাটোরে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত

প্রকাশিত : ১১:৫১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১