১২:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আমগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান-মেম্বররা পরস্পর মুখোমুখী

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি’র প্রতিবাদে ইউপি সদস্যদের টানানো ব্যানার ছেড়াকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। বর্তমানে চেয়ারম্যান- মেম্বাররা পরস্পর মুখোমুখি অবস্থানে রয়েছে। এ নিয়ে এলাকায় বড় ধরণের অনাকাংখিত ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে। আজ রোববার দুপুরে স্থানীয় আমগ্রাম কৃষ্ণ মোড়ে চেয়ারম্যানের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে নয়জন মেম্বারের ছবি সম্বিলিত একটি ব্যানার টানানো হয়। খবর পেয়ে টিপু চেয়ারম্যানের ভাই রনির নেতৃত্বে ব্যানারটি খুলে নিয়ে যায় এবং মেম্বারদের বিভিন্ন হুমকি ধামকি ও অশালিন ভাষায় গালাগাল করে। এতে উত্তেজনা চরম আকার ধারন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংরক্ষিত নারী সদস্য রমা রাণী অভিযোগ কওে সাংবাদিকদেও বলেন, আমরা চেয়ারম্যানের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে এলাকায় ব্যানার টানালে রনি, তাপস সহ চেয়ারম্যানের সমর্থকরা ব্যানারটি ছিড়ে নিয়ে যায় এবং আমাদের হুমকি ধামকি দেয়।
প্রসঙ্গত ঃ বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, বিভিন্ন প্রকল্পের টাকা আত্নসাত ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে উক্ত আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়নের সংরক্ষিত তিন নারী সদস্যসহ ৯জন ইউ,পি সদস্য । এ নিয়ে চেয়ারম্যান ও অনাস্থা দেয়া নয় মেম্বাররের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে রাজৈর থানার ওসি শেখ সাদিক জানান, আমগ্রাম ইউনিয়নের কৃষ্ণ মোড়ে ব্যানার টানানো কে কেন্দ্র কওে চেয়াম্যানের লোকজন ও মেম্বারদের মাঝে সাময়িক উত্তেনা দেখা দিলে পুলিশ ঘঁনাস্থলে গিয়ে পরিসিথতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু বলেন, আমার বিরুদ্ধে কতিপয় মেম্বার অভিযোগ দিয়েছে। অভিযোগের কোন তদন্ত হওয়ার আগেই তারা আমার বিরুদ্ধে উদ্দেশ্যমুলক ভাবে এলাকায় ব্যানার টানিয়েয়েছে।
উল্লেক্ষ্য, এরআগে উপজেলার টেকেরহাট নজরুল ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চেয়ারম্যান টিপুর অনিয়ম ও দুর্নীতিগুলো তুলে ধরেন ৯ জন ইউপি সদস্য। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে মাদারীপুর জেলা প্রশাসক ও রাজৈর ইউএনও বরাবরও অভিযোগ করেন তারা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আমগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান-মেম্বররা পরস্পর মুখোমুখী

প্রকাশিত : ০৭:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১