০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে এবং ৩০ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মোগাদিসুর বন্দর এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে লুল ইয়েমেনি নামের একটি রেস্তোরায় এ হামলার ঘটনা ঘটে।

দ্রুতগতির একটি কারগাড়ি হঠাৎ রাস্তা থেকে রেস্তোরাঁয় ঢুকে পড়ে। পরক্ষণেই বিস্ফোরণে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠে যায়, প্রত্যক্ষদর্শী ও রাষ্ট্রমালিকানাধীন সংবাদমাধ্যম এসব তথ্য জানায় ,

রেডিও মোগাদিসু জানিয়েছে, ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকাজের সুবিধার্থে রেস্তোরাঁসংলগ্ন এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

কোনো পক্ষ এখনও এই হামলার দায় স্বীকার করেনি। তবে কট্টর ইসলামপন্থি গোষ্ঠী আল শাবাব সোমালিয়া এবং আশপাশের দেশে মাঝে মধ্যেই এমন গাড়িবোমা হামলা চালায়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২০

প্রকাশিত : ০৬:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১