০৮:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

২০২১ সালেও হবে না বিপিএল

করোনার কারণে গত মৌসুমে বিপিএল মাঠে গড়ায়নি। বিসিবির ঘরোয়া ক্রিকেটের খসড়া সূচি ঠিক থাকলে ২০২১ সালেও হবে না টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। অষ্টম বিপিএলের জন্য বিসিবি সময় রেখেছে ২০২২ সালের ১৪ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৩ সালের ৩ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত হবে নবম বিপিএল।

কয়েক সপ্তাহ ধরেই ২০২৩ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেটের সূচি তৈরির কাজ করছে বিসিবি। ২০২১ সালের সূচিতে বিপিএল না থাকা প্রসঙ্গে কাল বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা এখনই চূড়ান্ত কিছু বলতে পারছি না। যখন সময় হবে, তখন এ ব্যাপারে বলা যাবে।’

করোনাকালে প্রথম শ্রেণির আসর জাতীয় লিগের খেলা দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। বিসিবির সূচি অনুযায়ী ২২ মার্চ শুরু হবে ২২তম জাতীয় লিগ। ছয় মাস পর এ বছরের অক্টোবরেই শুরু হবে ২৩তম জাতীয় লিগ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শাহজাদপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস অনুষ্ঠিত

২০২১ সালেও হবে না বিপিএল

প্রকাশিত : ০৪:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১