রেলমন্ত্রী এডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামি বছরের মধ্যে দেওয়ানগঞ্জ থেকে ট্রেনে চড়ে কক্সবাজার পর্যন্ত যাবেন আপনারা। শুধু কক্সবাজার নয় রেললাইনের কাজ শেষ করে খুব শীঘ্রই ট্রেন যাওয়া যাবে সুন্দরবন পর্যস্ত। ফলে আগামি বছরের মধ্যেই রেলে চড়ে এই জেলার মানুষ কক্সবাজার এবং সুন্দরবন পর্যন্ত যাতায়াত করতে পারবেন।
তিনি আজ বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজিত দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। জামালপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ছানোয়ার হোসেন ছানু
ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি।
জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সালেহ সফিক গেন্দা, জামালপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ছানোয়ার হোসেন ছানু ও ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ।
সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস ছালাম।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















