১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

বগুড়ায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

বগুড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাত ৯টায় শহরের সাতমাথায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলাম খান, নির্বাহী সদস্য জাহিদ হাসানসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়ছে। এদের মধ্যে তাকবীরের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

ধুনট উপজেলা ছাত্রলীগের সমাবেশ থেকে ফেরার পর অতর্কিতে ঘটা এই ঘটনার কারণ জানা যায়নি বলে দাবি জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের। তবে, তদন্ত কমিটি গঠন করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি

ট্যাগ :

চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাজী মোঃ সালেহ আহমেদের প্রার্থিতা ঘোষণা, গ্রামবাসীকে নিয়ে পরামর্শসভা অনুষ্ঠিত

বগুড়ায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

প্রকাশিত : ০৯:১৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১