০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

গাঁজার গাছ সহ চাষী গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে ২৭টি গাঁজার গাছ সহ সমীর গাইন (৪৮) নামের এক গাঁজার চাষীকে আটক করেছেন থানা পুলিশ। আটককৃত সমীর গাইন উপজেলার মালিখালী ইউনিয়নের সামন্তগাতী গ্রামের মৃত সুধির গাইনের ছেলে। শুক্রবার দুপুরে থানা পুলিশ ওই সব গাঁজা গাছ উদ্ধার করেন।

থানা পুলিশের ওসি (তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে ওই সমীর গাইনের বসত বাড়ির পিছন থেকে তার চাষ করা ২৭টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। তিনি জানান, ওই সমীর গাইন তার বাড়ির পিছনে ৮ শতাংশ জমিতে ওই গাঁজার চাষ করেন।

স্থানীয়রা জানান, ওই সমীর গাইন দীর্ঘ দিন ধরে ওই জমিতে গাঁজার চাষ করে আসছে। ওই জমিটি সরকারী খাস জমি হিসাবে সে ভোগ করছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গাঁজার গাছ সহ চাষী গ্রেফতার

প্রকাশিত : ০৫:০০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১